AURTHOHIN

A.O.D - Aurthohin | Lyrics

#Song: A O D 
#Album: Agontuk [Mixed] 
#Band: Aurthohin 
#Lyrics - 

ঘুম ভেঙ্গে যায় হঠাৎ রাতে 
অজানা এক অনুভূতি 
দরজার কড়া কে যেন নাড়ে 
খোলে দেখি কেউ নেই একা আমি 
চোখ চলে যায় আমার পায়ের কাছে 
তাকিয়ে দেখি পরে আছে একটি চিঠি 
রঙ্গহীন খামটা খোলে চিঠিটা পড়তে শুরু করি 
হে হে তোমার জীবন যে পুরোটাই অর্থহীন 
তোমায় নিতে আসব আমি 
ওপারে... ওপারে 

হাত থেকে পরে যায় চিঠিটা আমার 
রাস্তার নিয়নের আলো কোথায় যে উবে যায় 
মৃত চোখ দেখতে পাই ঘরের আয়নায় 
ফ্যাকাশের মত দাঁড়িয়ে থাকি সূর্যের অপেক্ষায় 
স্বপ্ন খুজি জ়েগে জ়েগে 
বাস্তবতা দূরে ঠেলে 
অজানা এক অনুভূতি বাতাসে কার কথা শুনি 
চাঁদটা কেন দেখি না আজ 
দূরের ঐ আকাশে 
চিঠির লেখা কথা গুলো 
কানে আমার বেজে উঠে 
তোমার এই জীবনটা যে শুধু অর্থহীন 
তুমি যে হয়ে যাবে নিমিষেই বিলীন 
কেউ তো মনে রাখবে না কোনদিন তোমায় 
আসছি আমি তোমায় নিতে একটু পরে 

চাঁদটা কেন দেখি না আজ 
দূরের ঐ আকাশে 
চিঠির লেখা কথা গুলো 
কানে আমার বেজে উঠে 
তোমার এই জীবনটা যে শুধু অর্থহীন 
তুমি যে হয়ে যাবে নিমিষেই বিলীন 
কেউ তো মনে রাখবে না কোনদিন তোমায় 
আসছি আমি তোমায় নিতে একটু পরে 
ওপারে... 
ঘুমটা ভেঙ্গে যায় হঠাৎ রাতে 

Posted: Tuesday, July 6, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)