তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দেবো রে
আমরা কজন নবীন মাঝি
হাল ধরেছি শক্ত করে রে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দিব রে
জীবন কাটে যুদ্ধ করে
প্রানের মায়া শান্ত করে
জীবনের স্বাদ নাহি পাই
ঘর বাড়ি ঠিকানা নাই
দিন রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
এই তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দেব রে
জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়
হটাত কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়
তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দিব রে
সাগর পাড়ি দেবো রে
আমরা কজন নবীন মাঝি
হাল ধরেছি শক্ত করে রে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দিব রে
জীবন কাটে যুদ্ধ করে
প্রানের মায়া শান্ত করে
জীবনের স্বাদ নাহি পাই
ঘর বাড়ি ঠিকানা নাই
দিন রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
এই তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দেব রে
জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়
হটাত কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়
তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দিব রে