#Song: Jeno Tomari Kache
- যেন তোমার'ই কাছে | লিরিক্স -
পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে
এসো মনের কূল কিনারে না হয় বেড়াতে
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
মন বলে তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই
মোম গলানো সন্ধ্যে বারবার থাকছি ছুঁয়ে তাই
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
দাও আমায় বলে কোন
গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ
নাও আমার ভিজে মন
সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
#Singer: Ash King & Somlata
#Lyrics: Prasen
#Lyrics: Prasen
#Music : Arindom
#Film: Shudhu Tomari Jonyo (2015)
#Film: Shudhu Tomari Jonyo (2015)
- যেন তোমার'ই কাছে | লিরিক্স -
পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে
এসো মনের কূল কিনারে না হয় বেড়াতে
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
মোম গলে হয়েছে আঁধার জ্বালিয়ে রেখো মন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
আজ না হয় কথা থাক
লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঠা আগুন
আজ শুধুই বলে যাক
চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম
জমে অভিমান আছে
আজ না হয় কথা থাক
লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঠা আগুন
আজ শুধুই বলে যাক
চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম
মন বলে তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই
মোম গলানো সন্ধ্যে বারবার থাকছি ছুঁয়ে তাই
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
দাও আমায় বলে কোন
গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ
নাও আমার ভিজে মন
সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
মোম গলে হয়েছে আঁধার, জ্বালিয়ে রেখো মন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
#Song: Sukh Pakhi
#Artist: Balam & Julee
#Artist: Balam & Julee
#Album: Balam Feat. Julee
#Lyrics -
এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি?
দিনের টানে দিন যায়, রাতের টানে রাত হারায়
কখনো কি দেখা হয় রোদ আর জোছনার?
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি?
চায়ের কাপে সংশয়, চুমুক দিয়ে যায় সময়
মুখোমুখি কথা নেই, স্বপ্নে না পৌছে
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি?
এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি?
#Song: Bhalobashar Utsob
#Artist: Balam & Julee
#Album: Balam Feat. Julee
#Lyrics -
রাতের চোখে দেখো চেয়ে
জোছনার অভিপ্রায়ে
নিশাতুর মন আমার
নিশাতুর মন আমার
খুঁজছে তোমায়
শুন্যতা বুকে নিয়ে
মৌনতা ভেঙ্গে দিয়ে
একাকীনি মন আমার
একাকীনি মন আমার
ডাকছে তোমায়
এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায়
ভাবছো কি রাত জেগে জেগে
অচেনা কোনো আবেগে
কাঁপছে কি থর থর খুব অজানায়
আঁকছো কি ফুল রং তুলিতে
কাঁপছে কি থর থর খুব অজানায়
আঁকছো কি ফুল রং তুলিতে
মন উদাসী ক্ষণ গুলিতে
কখনো কি বুক জুড়ে ঝড় বয়ে যায়
কখনো কি বুক জুড়ে ঝড় বয়ে যায়
এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায়
শুনছো কি শুন নিরবতায়
রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায়
শুনছো কি শুন নিরবতায়
অজানার ডাকে হারাবার
বসছো কি নীল চেয়ারটাতে ঝুল বারান্দায়
বসছো কি নীল চেয়ারটাতে ঝুল বারান্দায়
দেখছো কি বিমূর্ত ছায়া অন্ধকারে অন্য মায়া
ভাবনা কি দূর দেশে হারিয়ে যায়
ভাবনা কি দূর দেশে হারিয়ে যায়
এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায়
#Song: Ore Sampanwala
#Singer: Sonia & Rajib
#Lyric: Shah Alam Sarker
#Music: Emon Shaha
#Movie: Ore Sampanwala
#Label: G-Series
#Lyrics -
Female-
ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে, তুই আমারে
তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা
Female-
সাম্পানওয়ালার বাবরী চুল
কাইড়া নিলো জাতি কুল
তুই বিনে মোর, তুই বিনে মোর
তুই বিনে মোর পরাণ বাঁচেনা রে সাম্পানওয়ালা
Male-
দেইখা রে তোর মুখের হাসি
আমার মন হইলো উদাসী
ঘরে থাকতে, ঘরে থাকতে
ঘরে থাকতে আমি পারি না ও রুপসুন্দরী
তুই আমারে করলি দিওয়ানা
ওরে রুপসুন্দরী তুই আমারে করলি দিওয়ানা
Male-
আহা কি রুপ মরি মরি
লাগে যেন স্বর্গের পরী
না দেখলে রুপ, না দেখলে রুপ
না দেখলে রুপ প্রাণ তো বাঁচেনা
ও রুপসুন্দরী তুই আমারে করলি দিওয়ানা
Female-
নদীর ঐ পাড় বন্ধুর বাড়ি
বিচ্ছেদ জ্বালা সইতে নারি
তুই বিনে মোর, তুই বিনে মোর
তুই বিনে মোর ঘুম তো আসেনা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে, তুই আমারে
তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা
Female-
সাম্পানওয়ালার বাবরী চুল
কাইড়া নিলো জাতি কুল
তুই বিনে মোর, তুই বিনে মোর
তুই বিনে মোর পরাণ বাঁচেনা রে সাম্পানওয়ালা
Male-
দেইখা রে তোর মুখের হাসি
আমার মন হইলো উদাসী
ঘরে থাকতে, ঘরে থাকতে
ঘরে থাকতে আমি পারি না ও রুপসুন্দরী
তুই আমারে করলি দিওয়ানা
ওরে রুপসুন্দরী তুই আমারে করলি দিওয়ানা
Male-
আহা কি রুপ মরি মরি
লাগে যেন স্বর্গের পরী
না দেখলে রুপ, না দেখলে রুপ
না দেখলে রুপ প্রাণ তো বাঁচেনা
ও রুপসুন্দরী তুই আমারে করলি দিওয়ানা
Female-
নদীর ঐ পাড় বন্ধুর বাড়ি
বিচ্ছেদ জ্বালা সইতে নারি
তুই বিনে মোর, তুই বিনে মোর
তুই বিনে মোর ঘুম তো আসেনা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
#Song: Gaari Chole Na
#Lyric & Tune: Shah Abdul Karim
#Vocal: Sanjeeb Choudhury
#Album: Hridoypur
#Band: Dolchut
- গাড়ি চলে না | লিরিক্স -
গাড়ি চলে না, চলে না
চলে না রে, গাড়ি চলে না
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায় বুদ্ধি মিলে না
গাড়ি চলে না, চলে না
চলে না রে, গাড়ি চলে না
চলে না রে, গাড়ি চলে না
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো মন্দ বোঝে না
গাড়ি চলে না, চলে না
চলে না রে, গাড়ি চলে না
চলে না রে, গাড়ি চলে না
ইঞ্জিনে ময়লা জমেছে
পার্সগুলো ক্ষয় হয়েছে
ডায়নামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না
পার্সগুলো ক্ষয় হয়েছে
ডায়নামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না
গাড়ি চলে না, চলে না
চলে না রে, গাড়ি চলে না
চলে না রে, গাড়ি চলে না
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেকফেইল করে
ঘটায় কোন দুর্ঘটনা
গাড়ি চলে না, চলে না
চলে না রে, গাড়ি চলে না
চলে না রে, গাড়ি চলে না
আবদুল করিম ভাবছে এবার
কণ্ডেম গাড়ি কী করবো আর
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা
#Song: Deke Dekhona Amay
#Singer: Pancham [ARK]
#Album: Best Of Pancham
#Lyrics -
- Deke Dekhona Amay by Pancham | Lyrics -
এই হৃদয় থেকে হায়
যদি ডাকো গো আমায়
যদি বলো দাঁড়াতে সীমানায়
কেন বয়ে যায়
কত দ্রুত সে হারায়
আমি ছুটি তার চেয়েও দ্রুত পায়
যতই দূরে যাও
ছুটে যাব সেখানে
ছায়া হয়ে রব পেছনে
ডেকে দেখো না আমায়
কত নিমিষে হারাই
তুমি ডাকো যদি
আমি নিজেকে ভাসাই
বলে দেখো না আমায়
কত নিমিষে হারাই
তুমি বলো যদি
আমি নিজেকে ভাসাই
#Song: Tumi Jake Bhalobaso
#Singer: Anupam Roy, Iman Chakrabarti
#Movie: Praktan
#Lyrics -
তুমি যাকে ভালোবাসো | লিরিক্স
তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়
তোমার কথার শব্দদূষণ তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুন জ্বর!
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তোমার নৌকোর মুখোমুখি
আমার সৈন্যদল বাঁচার লড়াই
আমার মন্ত্রী খোয়া গেছে
একটা চালের ভুল, কোথায় দাঁড়াই
কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়
নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়
তুমি অন্য কারোর গল্পে নায়িকা
তুমি অন্য কারোর গল্পে নায়িকা
বুকের ভেতর ফুটছে যেন
মাছের কানকোর লাল, এত নরম
শাড়ির সুতো বুনছে যেন
সেই লালের কঙ্কাল, বিপদ বড়
কথার ওপর কেবল কথা সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়
তুমি অন্য কারোর গল্পে নায়িকা
তুমি অন্য কারোর গল্পে নায়িকা
তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়
তোমার কথার শব্দদূষণ তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুন জ্বর!
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
#Song: Jole Utho Bangladesh
#Artist: Arfin Rumey
#Band: Durbin
#Lyrics -
জ্বলে উঠো বাংলাদেশ
গর্জে উঠো বাংলাদেশ
স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের
যাও তুমি এগিয়ে যাও
জ্বলে উঠো বাংলাদেশ
গর্জে উঠো বাংলাদেশ
কোটি প্রাণের আশা পূরণ করে দাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে দাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে দাও
তোমার জন্য রইলো সবার
অনেক শুভ কামনা
চোখের কোনে দিচ্ছে উঁকি
বিজয়ের সম্ভাবনা
লক্ষ'টা কে ছোঁবে এবার
এই শপথ নাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে দাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে দাও
সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে
বাঁধন হারা মনটা নাচুক আকাশ ছোঁয়ার সুখে
বিজয় এবার হবেই তোমার
যাও আরো এগিয়ে যাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে দাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে দাও
#Song: Lal Benaroshi
#Artist: S D Rubel
#Lyrics -
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
হারানো দিনের মতো
তুমি হারিয়ে গেলে
তুমি হারিয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
কি অপরাধ ছিলো বলো তো আমার
দু'চোখে আঁধার তুমি দিলে উপহার
সব শর্ত তুমি নিঠুর হাতে
সব শর্ত তুমি নিঠুর হাতে গুড়িয়ে দিলে
হারানো দিনের মতো
তুমি হারিয়ে গেলে
তুমি হারিয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
কি অভিমান নিয়ে গিয়েছো চলে
সে কথা আমায় কেনো গেলেনা বলে
সব স্বপ্ন তুমি নিজের পায়ে মাড়িয়ে গেলে
হারানো দিনের মতো
তুমি হারিয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
হারানো দিনের মতো
তুমি হারিয়ে গেলে
তুমি হারিয়ে গেলে
#Song: Ami Ek Gorib Premik Neela
#Lyric & Tune: Argha Dev
#Lyrics -
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই
একটা নীল জোছনা রাতে
এক মুক্ত আকাশ সাথে
শান্ত শীতল শহরে দুজনেই
একটা নীল জোছনা রাতে
এক মুক্ত আকাশ সাথে
শান্ত শীতল শহরে দুজনে
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই
আমার ভাঙ্গা ঘরে
ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন
আমি বুকটা পেতে আগলে রাখতে জানি
তুমি এই বুকেতে রাখবে মাথা মানি
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই
তোমার শরীরী জ্বরে
উসুম উসুম জলপড়া হব আমি
তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা করো আমার
আমি মাড় গেলে দিয়ে ভাত বেড়ে দেবো তোমার
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই
একটা জীর্ণ শীর্ণ মানিব্যাগ
তাতে খুচরো পয়সা গোজা
আর তোমার একটা সাদা কালো ছবি এই
আমি এক গরিব প্রেমিক নীলা
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই
আরও পড়ুনঃ
- ল্যাপটপের ব্যাটারি ওভারহিট, কম ব্যাকআপ থেকে বাঁচার উপায় | সমাধান
- ফেসবুক আইডি হ্যাক বা লক হওয়া থেকে বাঁচার উপায় | জিমেইল সহ
- পাহাড় ঘেরা টেকেরঘাট নিলাদ্রি বারিক্কাটিলা | টাঙ্গুয়ার হাওড় ভ্রমন
- প্রতিদিন ডিম খেলেই মিলবে যে কয়টি রোগ থেকে মুক্তি | অসাধারন উপকার
- Blue Skies, Green Waters, Red Earth [2013] | মালায়ালাম মুভি রিভিউ
- বাংলা সাহিত্যে প্রথম যা যা | পড়াশোনা
#Song: December Er Shohore
#Composed: MAD (Mad About Drama)
ডিসেম্বর এর শহরে
চেনা শুভেচ্ছা চেনা সেলফোন
#Lyrics -
ডিসেম্বর এর শহরে
সবই নিয়নের বিজ্ঞাপন
ডিসেম্বর এর শহরে
চেনা বন্ধু চেনা নিকোটিন
ডিসেম্বরের শহরে
ভালোবাসা যেন পোর্সেলিন
তারা জানেনা মুখচোরা পার্টিতে
তোর সাজানো হাসির মানে
সস্তার রাম যখন রাখছে হিসেব
তোর বেহিসাবি অভিমানের
তারা প্রেমিক তোমার তবু মানববোমার
মতোই তারা নিস্পলক
তাদের আঙুলে তবু রাখছো আঙ্গুল
মুছে দিছো স্মৃতির ফলক
তারা জানেনা তোমার অতীতটাকে
সেই বিষণ্ণ কার্ডিগান
তারা জানেনা প্রতি ডিসেম্বরে
কুয়াশায় লেখো ছদ্মনাম
তারা দেখেনি শিশির ভেজা তোর দু'চোখ
পুরোনো মহিনের গানে
আর না পাঠানো এসএমএস রাখছে হিসেব
তোর বেহিসাবি পিছুটানের
জানি প্রিয়তমা শব্দের তর্জমা
ওরা কবিতায় করেছে অনেক
তবু আমার মতো তোর হৃদয়ক্ষত
দিয়ে সাজায়নি শব্দের রেশ
তারা জানেনা কারোর অপেক্ষাতে
বাসস্টপে তুই ম্রিয়মান
তারা জানেনা প্রতি ডিসেম্বরে
উষ্ণতা খোঁজে বিকেলের ট্রাম
জানি আলোয় ভিজবে চেনা পার্কস্ট্রিট
তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট
নিয়ে সুটকেস ভর্তি শুণ্যতা
হাতছানি দেয় অন্য শহর
ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই
আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই
বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়
প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়
প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়
সব শীতের শেষে হয়তো বসন্ত আসেনা
সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার,
কলকাতায়
#Song: Tomar Chul Bandha
#Lyrics -
তোমার চুল বাঁধা | লিরিক্স
তোমার চুল বাঁধা দেখতে দেখতে
ভাঙল কাঁচের আয়না
তোমার ছলাকলা দেখতে দেখতে
এ ভাঙল বুকের আয়না
ভরা যৌবনে সাজাতে তোমাকে
ষোলটি ফাগুন লেগে গেছে
তোমার অপরূপ ধরে রাখতে
পাগল হল যে আয়না
আমি যেমন তোমারই ছিলাম
তেমন তোমারই আছি
তুমি আয়নাকে প্রশ্ন করো
শুনে নাও কী বলে আয়না
তুমি একদিন এখানে এসো
আমার চোখের দিকে শুধু চাও
তুমি তবেই বুঝবে আমাকে
চোখ যে মনের আয়না
Shah Abdul Karim
আগে কী সুন্দর দিন কাটাইতাম | Age Ki Shundor Din Kataitam - Shah Abdul Karim | Lyrics
#Song: Age Ki Shundor Din Kataitam
#Lyrics & Tune: Shah Abdul Karim
আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান ঘাঁটু গান গাইতাম
বর্ষা যখন হইত গাজির গাইন আইত
রঙ্গে-ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউলা গান ঘাঁটু গান আনন্দের তুফান
গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান ঘাঁটু গান গাইতাম
বর্ষা যখন হইত গাজির গাইন আইত
রঙ্গে-ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউলা গান ঘাঁটু গান আনন্দের তুফান
গাইয়া সারিগান নাও দৌড়াইতাম
হিন্দু বাড়িন্ত যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
কে হবে মেম্বার কে হবে গ্রামসরকার
আমরা কি তার খবর লইতাম
বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে
গরিব কাঙালে বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড়লোক হইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড়লোক হইতাম
করি ভাবনা সেদিন আর পাব না
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
[ ভাটির চিঠি | (দেশের মানুষের গান) গান নং: ৮ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Shah Abdul Karim
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা | Ami Ful Bondhu Fuler Bhromora - Shah Abdul Karim | Lyrics
#Song: Ami Ful Bondhu Fuler Vromora
#Lyrics & Tune: Shah Abdul Karim
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া
না আসিলে কালো ভ্রমর কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর আমি জিয়ন্তে মরা
সে বিনে মোর শুন্য বাসর আমি জিয়ন্তে মরা
কুলমানের আশা ছেড়ে মন প্রান দিয়াছি যারে
এখন যে কাঁদায় আমারে এই কী তার প্রেমধারা
শুইলে স্বপনে দেখি ঘুম ভাঙিলে সবই ফাঁকি
কোট ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া
আশা পথে চেয়ে থাকি তারে পাইলে হবো সুখি
এ করিমের মরণ বাকি, রইল সে যে অধরা
এ করিমের মরণ বাকি, রইল সে যে অধরা
[ কালনীর ঢেউ | (বিচ্ছেদ) গান নং: ৯৬ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
#Song: Ami Kulhara Kolonkini
#Lyrics & Tune: Shah Abdul Karim
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইও না গো সজনী
আমারে কেউ ছুঁইও না গো সজনী
প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে-দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী
আমার কেঁদে যায় দিন-রজনী
প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরকজ্বালা
আমার মন জানে, আমি জানি
সখী গো, উপায় বলো না
এ জীবনে দূর হলো না
বাউল করিমের পেরেশানি
এ জীবনে দূর হলো না
বাউল করিমের পেরেশানি
[ কালনীর কূলে | (বিচ্ছেদ) গান নং: ৯৬ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
#Song: De De Pal Tule De
#Lyrics & Tune: Abdur Rahman Boyati
দে দে পাল তুলে দে | লিরিক্স
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা
একবার ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে
ও দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা
মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা
ও দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা
একবার ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে
সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে
ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা
একবার ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা
#Song: Amar Anonder Ar Shima Nai
#Lyrics & Tune: Dinohin (সৈয়দ আব্দুন নূর হোছেনী চিশতি)
আমার আনন্দের আর সীমা নাই | লিরিক্স
আমার আনন্দের আর সীমা নাইগো
প্রান বন্ধু আসিলো ঘরে
সোনা বন্ধু আসিলো ঘরে গো
প্রানবন্ধু আসিলো ঘরে
বন্ধুরূপ নেহারিতে গো
সব দুঃখ যায় দূরে
নয়ন ভরে হেরবো রূপ
অন্তরে বাহিরে গো
প্রানবন্ধু আসিলো ঘরে
দুই চরণ ধরিয়া কান্দেগো
পাগল দ্বীনহীনে
রাধাকৃষ্ণের মিলন হবে
নিকুঞ্জ মন্দিরে গো
প্রানবন্ধু আসিলো ঘরে
#Song: Hason Rajay Koy
#Lyrics & Tune: Hason Raja
হাছন রাজায় কয় | লিরিক্স
হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়
প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়
তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয়
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়
হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
#Song: Matiro Pinjirar Majhe
#Lyrics & Tune: Hason Raja
মাটিরও পিঞ্জিরার মাঝে | লিরিক্স
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন মনিয়া রে
মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে
লালে ধলায় বন্দী হইলাম, পিঞ্জিরার মাঝারে
উড়িয়া যায় রে ময়না পাখি, পিঞ্জিরায় হইল বন্দি
মায়ে বাপে লাগাইলা, মায়া জালের আন্দি
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে
মজবুত পিঞ্জিরা ময়নায়, ভাঙ্গিতে না পারে
উড়িয়া যাইব শুয়া পক্ষী, পড়িয়া রইব কায়া
কিসের দেশ কিসের খোশ, কিসের দয়া মায়া
ময়নাকে পালিতে আছি দুধ কলা দিয়া
যাইবার কালে নিষ্ঠুর ময়নায় না চাইব ফিরিয়া
হাসন রাজায় ডাকব তখন ময়না আয়রে আয়
এমন নিষ্ঠুর ময়নায়, আর কি ফিরিয়া চায়